বাংলায় কথা বললেই হিসাব

খাতা-কলম ছাড়ুন।
মুখে বলুন, হিসাব হয়ে যাক।

“আজ চাল বিক্রি হলো তিন হাজার টাকা” — এইটুকু বললেই VoiceCash লিখে রাখে কত এলো, কোন খাতে, কার কাছ থেকে। দিনশেষে হিসাব মেলাতে ক্যালকুলেটর লাগে না।

২৫+
রিপোর্ট
১০০%
বাংলায়
৳০
শুরু করতে

শুভ বিকাল

আজকের হিসাব

৳ ১,৮৮,৪১০

মোট ব্যালেন্স

কণ্ঠে হিসাব যোগ করুন

সাম্প্রতিক

  • চাল বিক্রি + ৳ ৩,০০০
  • করিমকে ঋণ − ৳ ৫,০০০
  • দোকান ভাড়া − ৳ ২,৫০০
  • বাকি আদায় + ৳ ১,২০০

কণ্ঠে হিসাব

বাংলায় বললেই লেখা

ফ্রিতে শুরু

কার্ড লাগে না

ক্লাউডে জমা

ফোন বদলালেও থাকে

PIN-এ তালা

হিসাব শুধু আপনার

+

দোকান ও ব্যবহারকারী

লক্ষ+

হিসাব লেখা হয়েছে

কোটি+

টাকার হিসাব রাখা

গড় রেটিং

* ক্রমবর্ধমান — VoiceCash পরিবার প্রতিদিন বাড়ছে।

ফিচার

একটা অ্যাপেই পুরো হিসাব

ব্যক্তিগত খরচ থেকে দোকানের বিক্রি — আলাদা খাতা, আলাদা অ্যাপ লাগে না।

কণ্ঠে হিসাব

বাংলায় বলুন — "দুধ কিনলাম ষাট টাকা"। অ্যাপ নিজেই টাকা, খাত আর তারিখ ধরে নিয়ে লিখে ফেলে। টাইপ করতে হয় না।

মুন্সি AI

যা জানতে চান জিজ্ঞেস করুন — "এ মাসে খরচ কত?", "কোন পণ্যে সবচেয়ে বেশি লাভ?"। উত্তরের নিচেই পুরো রিপোর্ট খোলার বোতাম।

দোকান ও বিক্রয়

POS, বাকির খাতা, স্টক, ক্রয়-বিক্রয়, ইনভয়েস ছাপা, রেস্টুরেন্ট বিলিং, উৎপাদন — দোকান চালানোর পুরো ব্যবস্থা।

ঋণের হিসাব

কার কাছে কত, কবে শোধ। সুদের চার ধরন — কর্জে হাসান, এককালীন, ব্যাংকের মতো, মহাজনি। কিস্তির সূচি আর ব্যক্তির চলতি খাতা।

অ্যাকাউন্ট ও খতিয়ান

ক্যাশ, ব্যাংক, মোবাইল ব্যাংকিং — প্রতিটির আলাদা ব্যালেন্স, এক অ্যাকাউন্ট থেকে আরেকটায় টাকা সরানো, আর প্রতিটির নিজস্ব খতিয়ান।

২৫+ রিপোর্ট

কোন পণ্যে কত লাভ, কার বাকি কত পুরনো, খরচ কোথায় গেল, স্টকে কী আছে — তারিখ বেছে দেখুন, PDF করে পাঠান।

বাজারের লিস্ট

কী কিনতে হবে লিখে রাখুন, দোকানে গিয়ে টিক দিন। দাম আগের চেয়ে বেড়ে গেলে অ্যাপ নিজেই ধরিয়ে দেয়।

বাজেট

খাত ধরে মাসের সীমা বেঁধে দিন। সীমা ছুঁই ছুঁই হলেই জানিয়ে দেবে, মাস শেষে অবাক হতে হবে না।

বিল রিমাইন্ডার

বিদ্যুৎ, ভাড়া, কিস্তি — তারিখ বসিয়ে রাখুন। সময় হলে ফোনেই মনে করিয়ে দেবে।

টিম ও অনুমতি

কর্মচারীকে ঢুকতে দিন, কিন্তু কে কতটুকু দেখবে তা আপনি ঠিক করবেন। বেতন ও কমিশনের হিসাবও এখানেই।

কাস্টমারকে SMS

বাকির কথা মনে করিয়ে দিতে বা টাকা পাওয়ার খবর জানাতে সরাসরি অ্যাপ থেকেই এসএমএস।

আপনার হিসাব আপনারই

PIN আর ফিঙ্গারপ্রিন্টে তালা। চাইলে যেকোনো সময় নিজের সব তথ্য মুছে ফেলতে পারবেন।

দোকানদারদের জন্য

দোকানের হিসাব, দোকানেই

বিক্রি হলো, বাকি রইলো, স্টক কমলো — তিনটে আলাদা খাতায় না লিখে একবার বিল করলেই তিনটেই হয়ে যায়। মাস শেষে কার কত বাকি, কোন পণ্যে কত লাভ, সবই তৈরি অবস্থায় পাবেন।

  • বিক্রয় ও ক্রয় — নগদ বা বাকি, ছাড় ও ভ্যাটসহ
  • স্টক নিজে থেকেই কমে-বাড়ে, শেষ হয়ে এলে সতর্ক করে
  • কাস্টমার ও সরবরাহকারীর আলাদা খাতা, বাকির বয়সসহ
  • ইনভয়েস ছাপা — ব্লুটুথ থার্মাল প্রিন্টারেও চলে
  • রেস্টুরেন্ট বিলিং — টেবিল ধরে চলমান বিল, রান্নাঘরের স্লিপ
  • কর্মচারীর বেতন, কমিশন ও ওয়ালেট

আজকের বিক্রি

৳ ১২,৪৫০

মোট বাকি

৳ ৩৪,২০০

স্টকে পণ্য

১৮৬ টি

এ মাসে লাভ

৳ ২৭,৮৯০

* উপরের সংখ্যাগুলো কেমন দেখায় তা বোঝানোর জন্য — আপনার হিসাব আপনার নিজের।

কীভাবে চলে

তিন ধাপেই শুরু

অ্যাপ নামান, নম্বর দিন

মোবাইল নম্বর আর একটা PIN — এইটুকুতেই অ্যাকাউন্ট। কোনো কাগজপত্র লাগে না।

মাইকে চাপ দিয়ে বলুন

"আজ বিক্রি হলো পাঁচ হাজার" — বলা শেষ হতেই হিসাব লেখা হয়ে যায়। ভুল হলে হাতে ঠিক করে নিন।

যখন খুশি হিসাব দেখুন

দিন, মাস বা বছরের হিসাব এক নজরে। রিপোর্ট PDF করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন।

অ্যাপ স্ক্রিনস

সুন্দরভাবে সাজানো সব অ্যাপ স্ক্রিন

আঁকা ছবি নয় — আসল ফোনে তোলা। যেকোনো স্ক্রিনে ট্যাপ করে বড় করে দেখুন।

হোম — এক নজরে ব্যালেন্স, মাসের আয়-ব্যয় ও সাম্প্রতিক লেনদেন
কণ্ঠে হিসাব — বাংলায় বলুন, অ্যাপ নিজেই লিখে নেবে
মুনশি AI — নিজের হিসাব নিয়ে প্রশ্ন করুন
ব্যবসার ড্যাশবোর্ড — আজকের বিক্রি, লাভ ও স্টক
বিক্রয় — কার্টে পণ্য তুলে বিল করুন
বেচার খাতা — সব বিক্রয়, সার্চ ও রিপোর্ট
বাকির খাতা — কে কত পাবে, কাকে কত দিতে হবে
পণ্যের তালিকা — দাম, স্টক ও বারকোড
হিসাব বই — রেওয়ামিল, স্থিতিপত্র ও লাভ-ক্ষতি
অনলাইন শপ — দোকানের নিজের পেজ, লিংক শেয়ার করুন
রিপোর্ট — আয়-ব্যয়ের ছবি এক নজরে
আমার হিসাবসমূহ — ক্যাশ, ব্যাংক ও মোবাইল ব্যাংকিং
মেনু — সব ফিচার এক জায়গায়
বাজেট ট্র্যাকার — মাসের খরচের সীমা
বিল রিমাইন্ডার — নিয়মিত বিল মনে করিয়ে দেবে
SMS ক্রেডিট — গ্রাহককে বার্তা পাঠানোর ব্যালেন্স
ক্যাটাগরি — আয় ও খরচের খাত
ঋণ — কার কাছে কত, সুদ ও কিস্তিসহ
লেনদেনের ইতিহাস — সব আয় ও ব্যয়
প্রোফাইল
বাজার — বাজারের তালিকা ও খরচ
নতুন ক্রয় — সাপ্লায়ার থেকে মাল তোলা
কেনার খাতা — সব ক্রয়ের ইতিহাস
খরচের খাতা — দোকান ও ব্যক্তিগত খরচ একসাথে
কাস্টমার — তালিকা, প্রোফাইল ও বাকি
সরবরাহকারী — সাপ্লায়ার তালিকা ও দেনা
উৎপাদন — রেসিপি ও উৎপাদনের খাতা
আরও — ব্যবসার সব ফিচার এক পাতায়
বার্তা কেন্দ্র — সবাইকে এক জায়গা থেকে বার্তা
রেসিপি — কোন পণ্যে কী কী লাগে
কাজের অর্ডার — গ্রাহকের অর্ডার ও অগ্রিম
প্রিমিয়াম মডিউল — বাড়তি সুবিধা
বিক্রয় সেটিংস — চেকআউটের নিয়ম, ছাড় ও ভ্যাট
ইনভয়েস সেটিংস — রসিদে কী থাকবে
দোকানের সেটিংস
লেবেলের মাপজোখ — বারকোড স্টিকার
ফাইল থেকে পণ্য — এক্সেল বা CSV দিয়ে একসাথে যোগ
কর্মচারী — নাম, পদ ও মাসিক বেতন
বেতনের খাতা — মাসের বেতন তৈরি ও পরিশোধ
নীতিমালা — প্রাইভেসি, রিফান্ড ও রিটার্ন পলিসি
অনলাইন শপের থিম — ছয় রকম চেহারা
পলিসি সম্পাদনা — নিজের দোকানের নিয়ম লিখুন
থিম — সাদা, ডার্ক, মিডনাইট বা অরোরা
ভিডিও টিউটোরিয়াল — দেখে শিখুন
হেল্প ও গাইড
নোটিফিকেশন
অ্যাকাউন্টের বিস্তারিত
বাজেট — মাসের খরচের সীমা
সংস্করণ ইতিহাস — কোন আপডেটে কী এসেছে
প্রোফাইল সম্পাদনা — ছবি ও সই
লেনদেনের বিস্তারিত
রিপোর্ট — মাসভিত্তিক আয়-ব্যয়
কম স্টক — যা ফুরিয়ে আসছে
কমিশন ওয়ালেট — বিক্রয়ে জমা কমিশন
অনলাইন অর্ডার — পেজ থেকে আসা অর্ডার
বিক্রয় ফেরত — গ্রাহক মাল ফেরত দিলে
ক্রয় ফেরত — সাপ্লায়ারকে মাল ফেরত
কাস্টমার তালিকা — কার কত বাকি
কাস্টমার প্রোফাইল — কেনাকাটা ও পাওনার ইতিহাস
পণ্য — দাম, স্টক ও ছবি
পণ্যের প্রোফাইল — বিক্রি, লাভ ও স্টকের গতি
স্থিতিপত্র — সম্পদ ও দায়
লাভ-ক্ষতি — আয়, ব্যয় ও নিট মুনাফা
খতিয়ান — প্রতিটি খাতের বিস্তারিত
রিপোর্ট প্রিন্ট — A4 PDF তৈরি
উৎপাদন বিশ্লেষণ — খরচ, লাভ ও অপচয়
উৎপাদন গাইড — নিজের ব্যবসার উদাহরণ
প্রিন্টার সেটআপ — ব্লুটুথ থার্মাল প্রিন্টার
রিপোর্ট — দোকানের সব রিপোর্ট এক জায়গায়

মাউস রাখলে থেমে যাবে · ট্যাপ করে বড় করে দেখুন · ৬৯টি স্ক্রিন

আজই শুরু করুন — ফ্রি

নামিয়ে নিন, নম্বর দিয়ে ঢুকুন, আর আজকের প্রথম হিসাবটা মুখে বলেই লিখে ফেলুন।

Android, iPhone ও ওয়েবে পাওয়া যাচ্ছে

প্রশ্নোত্তর

যা অনেকেই জানতে চান

ইন্টারনেট ছাড়া চলবে?

কণ্ঠে হিসাব লিখতে ইন্টারনেট লাগে, কারণ কথাটা বুঝতে হয়। তবে অ্যাপ খুলে হাতে হিসাব লেখা বা আগের হিসাব দেখা — এসব নেট ছাড়াই চলে।

আমার হিসাব কি অন্য কেউ দেখতে পাবে?

না। আপনার হিসাব শুধু আপনার অ্যাকাউন্টেই। PIN বা ফিঙ্গারপ্রিন্ট ছাড়া অ্যাপ খোলে না, আর টিমে কাউকে যোগ করলে সে কতটুকু দেখবে সেটাও আপনি ঠিক করে দেন।

টাকা লাগে?

শুরু করতে কিছু লাগে না। ব্যক্তিগত হিসাব, দোকান, ঋণ, রিপোর্ট — সবই ফ্রিতে চলে। উৎপাদনের মতো কিছু বাড়তি মডিউল আলাদা করে নেওয়া যায়।

আগের খাতার হিসাব তোলা যাবে?

যাবে। পুরনো ঋণ বা শুরুর ব্যালেন্স বসানোর আলাদা ব্যবস্থা আছে — সেগুলো হিসাবে থাকবে, কিন্তু নতুন করে টাকা নড়বে না।

ফোন হারালে হিসাব হারাবে?

না। হিসাব সার্ভারে জমা থাকে। নতুন ফোনে একই নম্বর দিয়ে ঢুকলেই সব ফিরে পাবেন।